বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লাউকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি,পটুয়াখালী: লাউকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের এল জি এস পি সহ অন্যান্য উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে দৈনিক “আমাদের স্বদেশ” সরেজমিনে তদন্তে গিয়ে জানতে পারে যে,পটুয়াখালী সদর উপজেলার ১নং লাউকাঠী ইউনিয়নে ১নং ওয়ার্ডর পেয়ারপুর গ্রামে , ইউনিয়ন পরিষদের এল জি এস পি ও অন্যান্য উন্নয়ন তহবিলের টাকা দিয়ে একটি কাঁচা রাস্তাকে পাকা( ইট দিয়ে সলিং)করনের জন্য রাকিব এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫৮৭৭৫০ টাকা বরাদ্দ দেয়।

উক্ত রাকিক এন্টারপ্রাইজ নামে, নাম সরস্ব প্রতিষ্ঠানটি চেয়াম্যানের আপন ভাগিনা হওয়ায়, কাজটি মূলত চেয়ারম্যান নিজের তত্বাবধানেই করেছেন।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, উক্ত রাস্তাটি প্রস্ত ৬ ফুট ও দৌর্ঘ হওয়ার কথা ১১০০ ফুট।

কিন্তু রাস্তাটি প্রস্তে ৬ ফুট করলেও দৌর্ঘে করা হয়েছে আনুমানিক ৪৫০/৫০০ ফুট।

ইটের নিচে ৬ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

উক্ত রাস্তার কাজ যতটুকু করেছে, তা দুই মাস পূর্বে করছে এর পরে বাকী কাজ আর কোন কাজ না করেই বরাদ্দ কৃত সমুদয় টাকা চেয়ারম্যান উত্তোলন করে নিয়েছে। উক্ত টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছে বলে এলাকার লোকজন মনে করেন।

রাস্তাটি নির্মাণে সভাপতি করা হয়েছিলো (১,২,৩ নং ওয়ার্ডের) সংরক্ষিত নারী সদস্য মোসাঃ সাহানাজ বেগমকে। মুঠোফোন তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাকে নামে মাত্র সভাপতি করা হলেও আমি এই কাজের ব্যপারে কিছুই জানি না। চেয়ারম্যান জোর করে আমাকে দিয়ে বিল ভাউচারে স্বাক্ষর করিয়ে বিল উঠিয়ে নিয়েছে।

ইউ পি সচিব এর কাছে বিলে স্বাক্ষর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ২/৩দিন বিলে স্বাক্ষর না করে ফিরিয়ে দিয়েছি, চেয়ারম্যানের জোরাজুরির কারনে বিলে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছি।

শুধু এই রাস্তাই নয়, ইউনিয়ন পরিষদের এল জি এস পির প্রায় ১৪/১৫ লক্ষ টাকা চেয়ারম্যান তার নিজের বাড়ির দরজা পাঁকা করেও সেখান থেকে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা মার্কাকে বিজয়ী করবে : গোয়ালকান্দিতে এমপি এনামুল হক

ঈশ্বরদীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৮০০ পিছ ইয়াবাসহ আটক

দহগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাঁধায় পিছু হটলো বিএসএফ

শেরপুরে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখা’র কমিটি গঠন

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের শান্তি ও বিক্ষোভ মিছিল 

শামসুর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে বন্যা কবলিত মানুষের মাঝে তাবু ও খাদ্য সামগ্রী বিতরণ

কালীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সাজু ও বাবুল সম্পাদক

অভয়নগরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন