বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান বিগত ০৩ জুলাই ২০২৪ তারিখে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থোঙলুন সিসউলিথ-এর নিকট তার পরিচয়পত্র পেশ করেন। এই সময় রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতি ও জনগণের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রদূত রহমান উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও সুসম্পর্কের উপর ভিত্তি করে আগামি দিনগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে তিনি বাংলাদেশ ও লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ সম্পর্কিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ASEAN এর সাথে তার সম্পর্ক আরো গভীর করবার দৃঢ় ইচ্ছা পোষণ করে এবং এই লক্ষ্যে ASEAN -এর Sectoral Dialogue Partner’ মর্যাদায় ASEAN প্রক্রিয়ায় সমপৃক্ত হওয়ার জন্য আবেদন করেছে। এই বিষয়ে বাংলাদেশ ASEAN-এর বর্তমান চেয়ার হিসাবে লাওসের জোর সমর্থন কামনা করে। লাওসের রাষ্ট্রপতি বাংলাদেশের এই আকাঙ্খা ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান।

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গভীরতর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে নবাগত ইউএনওর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

কাশিয়ানীতে জামান সুপার মার্টের শুভ উদ্বোধন

হাইকোর্টের আদেশের পরও ‘টাউট’ কুদরতের বিরুদ্ধে অনুসন্ধানে গড়িমসি

ঈদগাঁওতে মাদক ও অপরাদ প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত 

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

সন্ত্রাসী বাহিনী দিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের রাস্তা রাতারাতি দখল করার অভিযোগ 

ডাসারে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক

ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার 

সাতক্ষীরায় গাড়ি ভাংচুরের চেষ্টা : জনতার হাতে আটক শিবির কর্মী