বাংলাদেশ সকাল
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি॥ ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো‘-এ স্লোগানকে সামনে রেখে লাখো প্রদীপ (মোমবাতি) প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। স্কয়ারের আর্থিক সহযোগিতায় ‘নড়াইল একুশের আলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২১ শে ফেব্রæয়ারি) সন্ধায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে এই ব্যাতিক্রম আয়োজনের মধ্য দিয়ে ৫২ সালের ভাষা সৈনিকদের স্মরণ করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসটি পালন করে নড়াইলবাসী।

আয়োজকরা জানান, নড়াইল একুশ উদযাপন পর্ষদ এর আয়োজনে ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যপ্তি বেড়েছে। প্রতি বছরের মত মোমবাতির আলোয় দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারিদিক।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারসহ সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয় করেন আয়োজকরা। সন্ধ্যার পরপরই মোমবাতির আলোতে আলোকিত হয়ে উঠে বিশালাকৃতির এ মাঠ। মোমবাতির আলোর মাধ্যমে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনা ও পাখিসহ গ্রাম-বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়। বিশাল এই আয়োজন দেখতে প্রতিবারের ন্যায় এবছরও দুর-দুরান্ত থেকে হাজারো মানুষ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে এসে মোমবাতি প্রজ্জ্বলন উপভোগ করে।

এদিন সন্ধ্যায় কুরিরডোব মাঠের লাখো মোমবাতি একসাথে জ্বলে উঠে সেই সাথে ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি এই গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হয়। এই গান পরিবেশনের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রবিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান,নড়াইল একুশের আলোর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্যকার ও অভিনেতা কচি খন্দকার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুন্ডু, শরফুল আলম লিটু প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত