বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মার্চ ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লাঞ্চিত করার প্রতিবাদে ইউ‘পি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন সংবাদ সম্মেলন করেছেন। প্রবাসীর স্ত্রীর পরকিয়া ঠেকাতে চেয়ারম্যানকে হয়রানী ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে শনিবার দুপুরে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় পরিষদের মহিলা মেম্বার কুলছুম বিবি এবং মেম্বার হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে কালিগ্রাম ইউনিয়নবাসীকে সুনামের সাথে সেবা দিয়ে আসছি। গত প্রায় ১ বছর আগে জনৈক প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে জানান গ্রামের একজনের সাথে পরকিয়া করি এমন একটি লিফলেট রাতে কে বা কাহারা বিলি করেছে। এমন মৌখিক অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান হিসেবে অভিযুক্তকে প্রবাসীর স্ত্রীর সাথে কথা বলতে নিষেধ করি। এরপর লিপলেট বিতরন করার বিষয়ে প্রবাসীর স্ত্রীর কাছে জানতে চাইলে তার স্বামীর পরিবারের দুই জনের নাম প্রকাশ করেন। এরপর বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে ওই দুই ব্যক্তির কাছে জানতে চাইলে তারা জয়সার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এর সাথে প্রবাসীর স্ত্রীর পরকিয়া সম্পর্ক আছে জানায়। এঘটনায় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতির মাধ্যমে জাকির মাষ্টার এবং প্রবাসীর স্ত্রীকে তারা যেন একে অপরের সাথে কোন সম্পর্ক বা যোগাযোগ না রাখে বলা হলে, তারা কোন কর্ণপাত না করে অবাধ চলাচল করতে থাকে। এছাড়া গত ৬ফেব্রুয়ারী ওই গ্রামে এক কুলখানির অনুষ্ঠানে পরিষদেও স্টাপসহ দাওয়াত খেতে গেলে সেখান থেকে ওই প্রবাসী স্ত্রীর বড় ভাই বোনের বাড়ীতে নিয়ে যায়। ওই বাড়ীতে যাওয়ার কারনে জাকির মাষ্টার ক্ষিপ্ত হয়ে আমাকে নিয়ে লোকজনকে বিভিন্ন অশালীন কথা-বার্তা বলে। এতে আমার সুনাম ক্ষুন্ন হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গত ২০ফেব্রুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রবাসীর স্ত্রীর নিকটাত্মীয় উক্ত দায়ের করা অভিযোগ প্রত্যাহার না করলে প্রবাসীর স্ত্রীকে দিয়ে মামলা দেওয়ার হুমকি দেয়। হুমকির প্রেক্ষিতে গত ২মার্চ রাণীনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন চেয়ারম্যান ওহাব। এর পর গত ৫সার্চ সন্ধ্যায় খাঁনপুকুর বাজারে গেলে প্রবাসীর স্ত্রী হঠাৎ করে শারিরীক লাঞ্চিত করে এবং মামলা করার হুমকি দিয়ে যায়। এঘটনায় আবারো রাণীনগর থানায় একটি সাধারন ডায়েরী এবং পরের দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সম্মেলনে তিনি লাঞ্চিত করার প্রতিবাদ ও ন্যায় বিচার দাবি করেছেন।

এব্যাপারে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন, চেয়ারম্যান ওহাব আমাকে বার বার কু-প্রস্তাব দিয়ে আসছিল, আমি তার প্রস্তাবে রাজী না হয়ায় আমার বিরুদ্ধে নানান ধরনের কু-রুচিপূর্ণ কথা বার্তা ছড়াতে থাকে। ফলে বাধ্য হয়েই আমি তাকে লাঞ্চিত করেছি।

এ ঘটনায় শিক্ষক জাকির হোসেন চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবাসীর স্ত্রীর সাথে আমার কোন পরকিয়া সর্ম্পক নেই এবং চেয়ারম্যানের সাথেও কোন দ্বন্দ্ব নেই। কিন্তু তার পরেও চেয়ারম্যান ওই নারীকে জড়িয়ে আমার ব্যাপারে মিথ্যে প্রচার করছেন। আমি এব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার 

যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল -মামুন উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্ যাপন

সেনাবাহিনীর সিভিলে চাকুরীরত মাগুরার শাহিনের বিরুদ্ধে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

বাগমারায় আম গাছ থেকে পড়ে ছোট দুই ভাইয়ের পর এবার মারা গেলো বড় ভাই 

কুড়িগ্রামে ফেনসিডিল সহ আটক ৩

মমিনপুরে মামলা প্রত্যাহার চেয়ে বিএনপির মানববন্ধন

মমিনপুরে মামলা প্রত্যাহার চেয়ে বিএনপির মানববন্ধন

বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ

যশোরে ‘সিটি গোল্ড ও কসমেটিক্স’ এর গোডাউন ৩৭ বোতল ফেনসিডিল দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ১