বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

 

আল আমিন বাবু, লালমনিরহাট প্রতিনিধি: চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনকারী দের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করতে গেলে স্থানীয় ছাত্রলীগের বাঁধায় মানববন্ধন পন্ড হয়ে যায়। এতে লালমনিরহাট জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের হাফিজ চত্ত্বরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে সাধারন শিক্ষার্থীরা।কিন্তু ছাত্রলীগের প্রতিবাদের মুখে আন্দোলন করতে পারেনি শিক্ষার্থীরা।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক শেজ্জাদুল শীষ অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের বাধার কারনে সমাবেশ করতে পারি নি আমরা। ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ব্যানার টানাটানি করে এবং আমাদের প্রান নাসের হুমকি দেয়’।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা হাইকোর্টের রায়কে সবসময় সম্মান জানাই। আমরা কোটা বাতিল চাই না, কোটার যৌক্তিক সংস্কার চাই। এবং ছাত্ররাই কোটা আন্দোলন সফল করে দেখাবে ইনশাআল্লাহ’। এ সময় কালীগঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত