আল আমিন (বাবু) লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮ নং কাকিনা ইউনিয়ন ৩নং ওয়ার্ড কাজিরহাট এলাকায় আজ ৪/৩/২৩ ইং রোজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে শেকড় (শেয়াল) এর হিংসাত্মক আক্রমণ।
জানা গেছে, উক্ত ওয়ার্ড এর কাজীরহাট বাজার এর দক্ষিণ পাশ্বস্ত রেললাইন এর পাশাপাশি মোঃ শরবত আলীর মেয়ে ছনিয়া খাতুন (৬) সকালে নিজ বাড়ির রান্না ঘরের সামনে বসে খেলাধুলায় মগ্ন ছিল। হঠাৎ করেই বাড়ির পিছন দিয়ে এক হিংসাত্বক শেকড় (শেয়াল) এসে অতর্কিত ভাবে হামলা করে বাচ্ছাটির উপড়।
শেকড় (শেয়াল) এর আক্রমণে ছনিয়া খাতুন (৬) এর মাথায় বিশাক্ত দাঁতের কাঁমড়ে বেশ কিছু অংশ ক্ষত হয়। তারপর বাচ্চার আর্তচিৎকারে এলাকাবাসী শেকড় ( তার কিছুক্ষন পরেই রেললাইন এর পূর্বপার্শে সোহেল রানা (২৮) এর মেয়ে সুমনা খাতুন (৩) একই ভাবে নিজ বাড়ির আঙ্গিনায় খেলারত অবস্থায় হিংসাত্বক শেকড় (শেয়াল) বাড়ির পিছন দিয়ে এসে অতর্কিত ভাবে হামলা করে উক্ত বাচ্চার নাকে ও চোখের উপড়ে বিষ দাঁত বসিয়ে দেয়। বাড়ির মানুষজন শেকড়ের ( শেয়াল) এর আক্রমণ থেকে বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ জান্নাতি ফাতেমা সাংবাদিকদের বলেন, শিশুটির অবস্থা তেমন ভালো ছিল না, তার চোখের উপরের কিছু অংশ ছিড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার্ড করি।
শেকড় (শেয়াল) আক্রমণ এলাকায় গিয়ে জানা যায়, একই গ্রামের আরও বেশ কিছু গবাদিপশুকেও একি ভাবে আক্রমণ করেছে।
বর্তমানে এলাকাবাসীর একটাই আবেদন, তারা এই হিংসাত্মক শেকড়ের (শেয়াল) এর আক্রমণ থেকে বাঁচতে চায়। তাঁরা বাচ্চা নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।




















