বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লিবিয়ার বন্দীশালার নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা পশ্চিম কমলাপুর গ্রামের আসাদ মাতুব্বর (৪০)। সে দীর্ঘ দুই বছর লিবিয়ার অন্ধকার কারাগারে ভয়াবহ অমানবিক নির্যাতন শিকার হয়ে অবশেষে গত  ৩১ ডিসেম্বর মারা  গেছেন বলে অভিযোগে পাওয়া গেছে।

আসাদ মাতুব্বর উপজেলা ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর আঃ হামিক মাতুব্বরের ছেলে। তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে যায় তার বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী আসাদ মাতুব্বরের ভাই মাসুদ মাতুব্বর ও ছেলে আবির মাতুব্ব বলেন, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝী ইউনিয়নে ঝিকরগাটি গ্রামের মঙ্গল খানের ছেলে রুবেল খান অল্প টাকার বিনিময় লিবিয়া হয়ে অবৈধভাবে সাগর পথে ইতালি লোক পাঠান। এ কথা জেনে ওই

দালাল রুবেন খানের প্রলোভনে সাড়া দিয়ে আসাদ মাতুব্বর অবৈধ পথে ইতালি যেতে রাজি হন। ইতালি যেতে প্রত্যেক লোককে ৮ লাক্ষ করে টাকা দিতে হয় রুবেল খানকে। আসাদ মাতুব্বরকে ইতালি লেওয়ার কথা বলে ২ বছর আগে লিবিয়া নিয়ে যায় দালাল রুবেন খান। তাকে

লিবিয়া পৌছানোর পর নিয়ে যাওয়া অন্ধকার এক কারাগার। সেখানে বসে প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলে আসাদের পরিবারকে টাকা পাঠাতে বলত দালাল রুবেল। এই পর্যন্ত আসাদ মাতুব্বরের পরিবারের কাছ থেকে মোট ৪৩ লাক্ষ টাকা নেয় রুবেল। হঠাৎ গত ৩১ ডিসেম্বর লিবিয়ার দালাল রুবেল ফোন দিয়ে বলে আসাত মাতুব্বর মারা গেছে। আমরা লাশ কবর দিয়ে দিছি।

তবে নিহতের ছেলে আবিরের দাবি, আমার বাবা আসা মাতুব্বরের লাশ ফেরত চাই। দালাল রুবেলের ফাঁসি চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত রুবেল খানকে ফোন করে পাওয়া যায়নি এবং বাড়ি তালাবদ্ধ পাওয় যায়।

স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আসাদের মৃত্যুর খবরে আমাদের পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে। আমরা দালাল রুবেলের বিচার চাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আলোচিত পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর ৭ দিনের 

রাণীনগরে শিক্ষক পাঠদান করছেন শিক্ষা অফিসে॥ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ১ যুবকের মৃত্যু

গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

নীলফামারীতে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হত‍্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা 

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কালিয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে যানজট নিরসনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা 

আমতলীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত