বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ওয়াজ মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগের দিনব্যাপি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন, আযান, হামদ-নাত, গজল। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় ।

এতে উপজেলার শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মালঃ মুফতি আঃ হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু।

প্রধান উদ্ধোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন।

এসময় নোয়াগ্রাম ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালু, খন্দকার মোনায়েম, কাৃজী আবুল হোসেন, কাজী এনায়েত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় মাদ্রাসা মাঠ চত্বরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন শায়েখ মুফতি জহিরুল ইসলাম ফরিদী কেরানীরগঞ্জ, ঢাকা, প্রধান আলোচক হিসেবে ওয়াজ করবেন আলহাজ্ব মাওঃ সালাউদ্দিন চাঁদপুরী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ মাওঃ মুফতি ইব্রাহিম খলিল আবরারী- নারায়ণগঞ্জ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

ঝিনাইদহে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘষে নিহত ১

পাহাড়ী জনপদ ঈদগড়-বাইশারী সড়ক যোগাযোগ ব্যবস্থার মরণ দশা : ভোগান্তি চরমে 

মোকসেদপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী হাসান গ্রেফতার

গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ জালে ধরা পড়ছে ইলিশের পোনা

জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান

ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি ও জিরা সহ আটক-২

কাশিয়ানীতে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফটের বিতরণ 

মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক