বাংলাদেশ সকাল
বুধবার , ২২ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

এ এম ফাহাদ, খাগড়াছড়ি॥ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার(২২মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড খাগড়াছড়ি -চট্টগ্রাম মহাসড়কে যৌথখামার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গুইমারার দিক থেকে আসা একটি সবজি বোঝাই পিকআপ ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হন ছেলে মোঃ মহারাজ(২৩)। তিনি মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর, ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আঃ কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষ তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বর্তমানে পিকআপটি পুলিশ হেফাজতে আটক আছে। চালক পলাতক। পরবর্তী আইনের পদক্ষেপ চলমান রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত