বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শত্রুতার জেরে প্রতিপক্ষের গমক্ষেত আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, (ডিমলা) নীলফামারী :

নীলফামারীর ডিমলায় দরিদ্র কয়েক কৃষক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনার আওতায় রোপন করা প্রায় ৩ একর (১০বিঘা) জমির গম ক্ষেতে শত্রুতা করে আগাছানাশক বিষ স্প্রে করা হয়েছে। এতে গম ক্ষেত পুড়ে গিয়ে আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক পরিবার।

গত ১৯ জানুয়ারি গভীর রাতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা (কলেজ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জহুরুল ইসলামের দাবি, গত ১৯ জানুয়ারি রবিবার সকালে পার্শ্ববর্তী নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে বসবাস করে আমার ছোট ভাই আব্দুস সালাম। ঐদিন তার মেয়ের বিয়ের অনুষ্ঠান থাকায় আমরা পরিবারের সকলে একসঙ্গে ওই ভাতিজির বিয়ের অনুষ্ঠানে চলে যাই।

এই সুযোগে গভীর রাতে জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে গমের ক্ষেতগুলোতে আগাছানাশক বিষ প্রয়োগ করলে এর ৩/৪ দিন পর ক্ষেতের গম গাছগুলো পুড়ে হলুদ বর্ণ হয়ে শুকিয়ে যায়। আমরা প্রথমে বুঝতে পারিনি, হয়তো অন্য কোন ছত্রাকে আক্রমণ করেছে। বিষয়টি উপজেলা কৃষি অফিসে জানালে উপসহকারী কৃষি কর্মকর্তা গমের ক্ষেত পরিদর্শনে আসেন। ক্ষেতের গাছ দেখে তিনি বলেন গত কয়েকদিন আগে গমের ক্ষেতে আগাছানাশক বিষ স্প্রে করা হয়েছে। তাই গমের গাছগুলো পুড়ে হলুদ বর্ণ হয়ে শুকিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ওই কৃষকদের নাম জহুরুল ইসলাম, বাদশা মিয়া, কালু মিয়া, সালেহা খাতুন, রশিদুল ইসলাম, নুর আলম ও পিয়ারী বেগম। তারা সকলেই একই এলাকার ছোটখাতা (কলেজ পাড়া) গ্রামের স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানান ক্ষতিগ্রস্তদের মধ্যে জহুরুল ইসলাম হতদরিদ্র। সংসারের অভাব-অনটন ঘোচানোর জন্যে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে এক বিঘা জমিতে গম চাষাবাদ করেন। ইতিমধ্যে গমের গাছগুলোও তরতাজা টগবগে হয়ে উঠেছিল। তার মধ্যেই এই ক্ষেতে আগাছানাশক বিষ স্প্রের ঘটনা ঘটল।

জহুরুল, বাদশা, কালু, নুর আলম ও পিয়ারী বেগম এই ঘটনার জন্য প্রতিবেশী আব্দুল মজিদ ও তার ভাই আব্দুর রউফকে দায়ী করেছেন। তারা বলেন, তাদের সঙ্গে ওই ব্যক্তিদের দীর্ঘদিন ধরে জমা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় ব্যক্তিবর্গ বিরোধ মীমাংসা করে দিলেও তারা তা মানেননি। উল্টো আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছেন। সেই বিরোধের জেরে প্রায় তিন একর জমির গম ক্ষেতে বিষ স্প্রে করা হয়েছে।

জমা-জমি নিয়ে বিরোধ থাকতেই পারে! তাই বলে আমাদের গম ক্ষেত এভাবে বিষ স্প্রে করে জ্বালিয়ে দিবে! এটা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে।

ক্ষতিগ্রস্ত পিয়ারী বেগম এই ঘটনার জন্য আঃ মজিদ ও আঃ রউফকে দায়ী করে বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে । তারা তো আমাদেরকে আবারো বলতে পারত, আমরা বসে সেটি সমাধান করতাম। কিন্তু তা না করে তারা আমাদের ক্ষেতে আগাছানাশক বিষ স্প্রে করেছে।

স্থানীয় প্রতিবেশী আব্দুস সামাদ বলেন, জমা-জমি নিয়ে গন্ডগোল থাকতেই পারে, ক্ষেতের সঙ্গে কিসের শত্রুতা? এর উপযুক্ত বিচার হওয়া উচিত।

এ প্রসঙ্গে অভিযুক্ত দুই ভাইকে ফোন দিলও তারা ফোন ধরেননি। তাই তাদের মন্তব্য পাওয়া যায়নি।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, ক্ষেতে আগাছানাশক স্প্রে করে গম নষ্ট করার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল সার্কেল সহকারী পুলিশ সুপার ( অতিরিক্ত পদে পদোন্নতিপ্রাপ্ত) হওয়ায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পেলেন সম্মাননা স্মারক

ডিমলায় ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

পাবনায় বিদেশী মদসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ 

শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

মেয়াদ উত্তীর্ণ সোনাহাট সেতুতে যান চলাচল বন্ধ ঘোষণা

জয়পুরহাট জেলাবাসী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ খন্দকার মিজানুর রহমান

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত পশু চিকিৎসক