বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ৮:০২ অপরাহ্ণ

 

যশোর প্রতিনিধি॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোর শহরের রায়পাড়াস্থ বদ্ধভূমি ও তৎসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে যশোরের প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

আজ সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিবসের সূচনা করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার দোয়াদার, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় পাশে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সম্মমিলিত সাংস্কৃতিক জোট, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথবাক্য পাঠ করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। এসময় রাষ্ট্র ও সমাজ থেকে একাত্তরের পরাজিত শক্তির মূল উৎপাটনে ঐক্যবদ্ধ থাকার শপথ করান সংগঠনের সদস্য সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

উল্লেখ্য যে পরাজয়ের আগে ঘাতক পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা বাঙালির সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ১৪ শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটায় ঘাতকেরা।

লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি-বেসরকারি কর্মকর্তা, চলচ্চিত্র ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবীদের হত্যার মধ্য দিয়ে তারা জাতিকে মেধাশূন্য করতে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

তিস্তার ধু-ধু বালু চর এখন কৃষকের সবুজ দিগন্ত

শেরপুরের একযোগে পাঁচ থানার (ওসি) বদলির নির্দেশনা 

কর্ণফুলীতে ‘বিজয় দিবসে’ ৫৭ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কে সংবর্ধনা 

সীতাকুণ্ডে সাড়ে ৭’শ পিস ইয়াবা সহ মা-মেয়ে আটক

নাটোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ  

ট্রাম্পকে ‘বুড়ো ও অনুপযুক্ত’ বললেন নিকি হ্যালি, নিকির বংশ পরিচয় নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের

বাংলাদেশ সকালে সংবাদ প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী’কে উদ্ধার করল র‌্যাব 

সোনারগাঁয়ে ‘অপরাজিতা’ অডিটোরিয়ামসহ একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত