বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাজাহানপুরে জমিজমার বিরোধের জেরে মারপিটে নারী আহত, গ্রেপ্তার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে জমিজমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রাজিয়া সুলতানা (৫৫) নামে এক নারী মাথায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।আহত রাজিয়া সুলতানা উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ীপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ফজলুল বারীর স্ত্রী।

এ ঘটনায় ফজলুল বারী বাদী হয়ে এজাহারভুক্ত ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ মোঃ সেলিম (২৫) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সেলিম উপজেলার রহিমাবাদ শালুকগাড়ীপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মামলার বাদি ফজলুল বারী জানান, রহিমাবাদ মৌজায় তার ১০ শতক জমি নিয়ে প্রতিবেশী মৃত মমতাজ সাকিদারের ছেলে আইয়ুব আলীর সাথে দীর্ঘদিন থেকে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধিন রয়েছে। আদালত ওই জমির উপর ১৪৪/১৪৫ ধারা জারি করেছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী গত ২৩ মে বেলা পৌনে ৩টার দিকে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে তদন্তে আসেন। তদন্ত শেষ করে তিনি চলে যাওয়ার পর প্রতিপক্ষ আইয়ুব আলী ও তার ছেলে, স্ত্রীসহ তার লোকজন অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় তিনিসহ তার ছেলে রাসেল রহমান (২১) ও তার স্ত্রী আহত হন। মাথায় গুরুতর আহত হয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আনিছুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। অপর আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আই এস এফ নেতা ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে একজোট 

মানবাধিকার ও রাজনীতিক মমতাজ আলোকে প্রবাস মেলার কপি উপহার 

দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত আসামী জিটিভির বরগুনা প্রতিনিধি সানাউল্লাহ গ্রেফতার

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার দায়ে মামলা ও জরিমানা

গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ: পেশাগত দায়িত্বে সততার নির্দেশ ইউএনও’র

নীলফামারী জেলায় তামাকের পরিবর্তে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

সুনামগঞ্জ সীমান্তে অভিযান : মদ, গরু, কয়লা, চিনি ও ইজিবাইক উদ্ধার 

বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

একমাত্র জীবিকা নির্বাহের সবকিছু পুড়ে ছাঁই

তালতলীতে মরা খালে পানি ঢেলে ব্যতিক্রমী মানববন্ধন