বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাজাহানপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের দুর্নীতির জন্য সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১১টা থেকে বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে কয়েক শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ক্লাস বর্জন করে বর্তমান শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

দুপুরে স্কুলটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড়ো হয়ে তারা বিক্ষোভ করছে। এ সময় স্কুলটির ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মোছা-জান্নাতুল বুশরা জানান ৮ দফা দাবি দিয়ে পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে খন্দকার ওয়াদুদ পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেন পদত্যাগ না করা পর্যন্ত সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্র সমাজ। বিক্ষোভে বিদ্যালয়টির প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হরতালের বিরুদ্ধে ঈদগাঁওতে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ 

যশোর সদর হাসপাতালে মৃত নবজাতককে খুলনায় রেফার করা নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

যুক্তরাষ্ট্রে “কয়লা পিজা এন্ড গ্রীলের” অন্যতম মানিক দৌলত জাহান জাকিরের  অর্থ  ছিনতাই ও হামলা

ময়মনসিংহে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ও সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

তিনমাস ধরে আত্মগোপনে আমতলীর প্রধান শিক্ষক!

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পাথরঘাটায় খাস পুকুর সংস্কার ও পানির ফিল্টার নির্মাণ দাবিতে ১৫টি সংগঠনের মানববন্ধন 

সিংড়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ