বাংলাদেশ সকাল
সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সমাপ্তিতে না’গঞ্জ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সফল সমাপ্তি হওয়ায় জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন এর সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। পরে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এ সময়ে শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তিতে জেলা প্রশাসক, জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বাহিনী সহ জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে যেকোনো উৎসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সফল করবো বলে প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।

এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি লোকনাথ দত্ত, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ-সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরী সম্পাদক রতন সাহা, সহ- দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দলীয় প্রতীক নিয়ে দৌড়ঝাঁপ 

ভালুকায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

জগন্নাথপুরে ১৯তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষাবৃত্তি ২০২৪ বিতরন সম্পন্ন 

বাগমারায় নরদাশ ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

বাংলাদেশ আজ প্রযুক্তিনির্ভর উন্নয়নশীল ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে : পলক

রিমেলের তান্ডবে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আমতলীর নিম্নাঞ্চল 

ফিলিস্তিনিদের জন্য রোযা রাখলেন রাণীনগরের বাবলু কনস্ট্রাকশনে কর্মরত ১শ শ্রমিক 

রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের অনুকূল সংবাদ প্রকাশের জন্য মতবিনিময় সভা

বন্যার্তদের জন্য বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান 

শেরপুরে নালিতাবাড়ীতে ১১ বস্তা ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ