বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শারীরিক প্রতিবন্ধী আকলিমার বিয়ে, অভিভাবক হলেন পৌর মেয়র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ হামাগুঁড়ি দিয়ে কষ্ট করে জামালপুর পৌরসভার দুতলায় মেয়র মহোদয় এর কাছে আসেন শারিরীক প্রতিবন্ধী আকলিমা আক্তার।

মেয়র মহোদয়কে আকলিমা জানান মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি সেই সাথে ভালো রেজাল্টও করছি। কম্পিউটার প্রশিক্ষণ নিছি। আমি কি পরিবারের বোঝা হয়েই থাকবো আজীবন। হামাগুঁড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারব। আমাকে একটা চাকরি দেন। আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই।’ শারীরিক প্রতিবন্ধিত্বকে জয় করে উচ্চশিক্ষা লাভ করেও বেকার মেধাবী আকলিমা আক্তার এভাবেই জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু এর নিকট আকুতি জানায় একটা চাকরির জন্য।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আকলিমার কথা শুনে সাথে সাথেই জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেন ও যোগদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এরপর চাকরী জীবন শুরু হয় আকলিমার। ভাগ্যের পরিবর্তন ঘটা শুরু করে। শারীরিক প্রতিবন্ধী সেই আকলিমার সোমবার দুপুরে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে।

জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বিয়ের দায়িত্ব থেকে শুরু করে নতুন এই জীবনের সকল অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।

এসময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেন, মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই মেয়র হয়েছি । প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-সম্পদ। আকলিমাকে চাকরী দিয়েছিলাম। সে এখন সমাজের বুঝা নয়। আজ ধূমধাম করে আকলিমার বিয়ের আয়োজন করা হয়েছে। সেই সাথে আকলিমার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছি। তিনি তাদের দাম্পত্য জীবনের শুভ কামনা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খোলাহাটি কলেজের অধ্যক্ষ হিসেবে মোঃ মবিদুল ইসলামের যোগদান 

গ্রামের সকল টিউবওয়েলে বিষ প্রয়োগ দুষ্কৃতীদের; পানি পান না করাই রক্ষা

রাণীশংকৈলের সাগরিকা এখন দেশের আলোচিত ফুটবল তারকা

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত

ঝিনাইদহ জেলা কারাগারে দন্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু

রুমাতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর সাথে সেনাবাহিনীর সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত, আহত ২

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন 

দেবহাটা উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী

পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য: মাসে অন্তত ১২ লাখ টাকার আদায়, প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে অবৈধ পরিবহন