বাংলাদেশ সকাল
রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে লাল্টু (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।শুক্রবার রাত ১১ টার সময় উপজেলার রাজাপুর টু গয়রা রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে কুপিয়ে যখম করা হয়।

আহত লাল্টু শার্শার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। সে উলাশী ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।

জানাগেছে, ঘটনারদিন রাতে আহত লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শোনার জন্য বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে গয়ড়া গ্রামের শেষের মাথায় ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে তার আত্মচিৎকার শুনতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দিলে তারা এসে আহত লাল্টুকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ বা মামলা করতে থানায় আসেনি। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সে তথ্য পুলিশ পেয়েছেন। ভিকটিমের পরিবারে সাথে কথা বলতে অফিসার পাঠানো হয়েছে।খুব দ্রুত আসামীদের আটক করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ 

সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর পেশাজীবি শাখার বর্ষপূর্তি অনুষ্ঠান ও  জগন্নাথপুর পৌরসভা শাখার কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীতে আটককৃত গাঁজা টাকার বিনিময়ে বিএনপি নেতা ও দফাদার মিলে করলেন দফারফা

গাঁড়াডােব-সাহারবাটী সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে মোবাইল ও মােটরসাইকেল ছিনতাই 

গাজীপুরের শ্রীপুরে আগুনে ছয়টি বসতবাড়ি পুঁড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়-ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

বিয়ে নিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে 

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

এসএসসি ফলাফল কেমন ছিল এ বছর !