বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শার হাড়িখালিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

জহিরুল ইসলাম, যশোর॥ যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে হাড়িখালি নামক স্থানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে এক যুবক, আহত হয়েছে আরও দুই জন। নিহত আশরাফুল আলম (১৯) বেনাপোল পোর্ট থানার আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

সোমবার (১৩ই মার্চ) সকাল ১১টার দিকে নাভারণ হাড়িখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেট কারে থেকে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত আশরাফুলকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পর পরই প্রাইভেট চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় উলাশীর হাড়িখালী নামক স্থানে ঢাকা মেট্রো-ট-১২-২২১৭ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থল একজন নিহত হয়। সাথে থাকা অপর দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে জরুরি বিভাগের ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মরিচের গুড়ার সাথে খুদ ও রং মিশিয়ে তৈরি হত মশলা

মাদক মামলায় আসামীদের সাজা বহালে ব্যবস্থা নিতে হবে: চট্টগ্রামে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভাগীয় কমিশনার 

রামু সেনানিবাসে তিনদিন ব্যাপী প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন 

দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু 

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ইউএসএ’র প্রথম কার্যকরী সভা ও বিজয় উদযাপন

চৌফলদন্ডীতে ছিনতাইয়ের পর হাত-পা বেঁধে যুবককে ফেলে গেল দুর্বৃত্তরা

যশোর শার্শায় ভুয়া এফিডেভিট তৈরি করে পেট্রোল পাম্প দখলের চেষ্টা; মামলা করে বিপাকে বাদী

ডিমলা জলঢাকায় ইঁদুরের গর্তের ধান বাহির করতে ব্যস্ত শিশু কিশোররা

ঝিনাইদহে ইমামদের সাথে মতবিনিময় সভা

ভুরুঙ্গামারীতে আ.লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার