বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাহাদত গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ সাতকানিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ চট্রগ্রামের সাতকানিয়া তিন সন্তানের জননী প্রবাসী আনোয়ারের স্ত্রীর বসত বাড়ির পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, এবং সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শাহাদত ও তার গ্যাং। একপর্যায়ে ভাশুর মোহাম্মদ আলীর পুত্র শাহদতের অমানবিক ও পৈশাচিক নির্যাতনে জীবনের মায়া ত্যাগ করে আত্যহত্যার চেষ্টা করেন তিন সন্তানের জননী প্রবাসী আনোয়ারের স্ত্রী ডেজি আক্তার।

সাতকানিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, নলুয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড়ের মুন্সি বাড়ীর মোহাম্মদ আলী( ৬০)পুত্র শাহাদত হোসেন (২৬) ও প্রবাসী আনোয়ার বাড়ি এক স্হানে হয়। সম্পর্কে মোঃ আলী চাচা, ও শাহাদত চাচাতো ভাই হয় প্রবাসী আনোয়ারের বিগত আটমাস পূর্বে বিদেশে পাড়ি দেওয়ার আগে নিজ স্ত্রী সন্তানদের জন্য আলাদা ঘর নির্মান করেন। সে ঘরে স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে নিয়ে সুখ, শান্তিতে জীবন যাপন করে আসছিল বহুবছর যাবৎ, বিগত কিছুদিন ধরে সে ঘরের উপর অশুভ দৃষ্টি পড়ে ভাসুর আলী ও দেবর শাহাদত গংদের। বিভিন্ন অজুহাতে প্রবাসীর স্ত্রী সাথে একের পর এক ঘটনা করতে থাকে তারা।

সর্বশেষ ০৩-০৩-২৩ ইং ইটপাটকেল দিয়ে ডেজি আক্তার”কে উপর্যপুরি আঘাত করলে স্হানীয় সালিশ বিচার দেন ডেজি আক্তার। সে স্হানীয় মীমাংসার বৈঠক অমান্যতা করে অনুপস্হিত থাকলে শাহাদতের বিরুদ্ধে নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দেন ডেজি আক্তার।

অভিযোগ দেওয়ার দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলেও লিখিত অভিযোগ খানা কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাওয়ায় এবং আইন কোন প্রতিকার না পাওয়ায় দিন দিন চোখে মুখে হতাশার চাপ বেঁড়ে যাচ্ছে তিন শিশু সন্তানের জননী ভুক্তভোগী ডেজি আক্তার প্রবাসী আনোয়ারের স্ত্রীর।

এছাড়া ও প্রবাসী আনোয়ার প্রবাস থেকে নিজের স্ত্রী সন্তানের ব্যাবহারের জন্য অন্য প্রবাসী দ্বারা গুরুত্বপূর্ণ কিছু চালান পাঠান। চাঁচাত ভাই হামিদের মাধ্যামে চালানী জিনিসপত্র প্রবাসী হামিদ তাদের বাড়িতে নিয়ে পৌঁছালে তাদের দেখে অপকর্মের সাথে লিপ্ত শাহাদত গংরা তাদের অশ্লীল ভাষায় গালাগাল করে তেড়ে আসে তাদের মারার জন্য। এসময় চালান বহনকারী হামিদ প্রতিবাদ করলে তাকে অপমান সহ্য করে শরীরের বিভিন্ন স্হানে আঘাত নিয়ে ফিরতে হয়।

নিজ বাড়িতে এই বিষয়ে হামিদ বলেন, মানবতার দৃষ্টি থেকে একজন প্রবাসী অন্য প্রবাসীর জিনিস পত্র সুদূর বিদেশ নিজ খরচে চালান নিয়ে আসেন, সে চালান আনার কারনে যদি এই ভাবে অপমান করে শরীরে আঘাত পেতে হয় তা হলে ভবিষ্যতে এক প্রবাসী অন্য প্রবাসীর প্রতি সহানুভূতিশীলতা হ্রাস পাবে বলে মনে করেন তিনি।

অভিযোগ নেশা গ্রস্থ অবস্হায় শাহাদত মাতলামী করে সড়কে দিয়ে যাতায়াতকারী নারীদের উত্তাক্ত করার প্রতিবাদ করলে সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নুর হোসেন”কে শরীর বিভিন্ন স্হানে মারধর করে মাটিতে লুটিয়ে ফেলে, এক পর্যায়ে স্হানীয় জনসাধারন এগিয়ে আসলে স্হান ত্যাগ করে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের লিডার শাহাদত ও তার বাহিনী।

অভিযোগ আছে, কেরানীহাটের ব্যাবসায়ী আবদুল মালেক বাড়ি ফেরার সময় শাহাদত কিশোরগ্যাঁং বাহিনী নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে বেদড়ক মারধর করে জোরপূর্বক পকেট থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। ঐ সময় পথচারী এগিয়ে আসলে পালিয়ে যায় ছিন্তাইকারী শাহাদত ও তার বাহিনী। কিশোর গ্যাংরা যাওয়ার সময় মোবাইল টাকা ছিনতাই ও মারধরের ঘটনা মুখ বুঝে সহ্য করতে শাসিয়ে যান এবং কাহাকে বললে তোকে জানে মেরে ফেলব বলে হুমকি দেন। এ সময় আইনশৃঙখা বাহিনী পুলিশ প্রসাশনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, কোন পুলিশ প্রসাশনকে মূল্যয়িত করার সময় নেই তার বলে জানান বিচার প্রার্থী ব্যাবসায়ী আবদুল মালেক ও উপস্হিতি জনসাধারণকে।

এই বিষয়ে আবদুল মালেক বাদী হয়ে সাতকানিয়া থানায় ০২-০৩-২৩ একটি লিখিত তিনজন বিবাদী করে অভিযোগ দায়ের করেন। ১ নং মোঃ খোকন (৩০) ২নং মোঃ শাহাদত (২৮) মোঃ ইরফান প্র মেসি(২৬) সর্ব সাং নলুয়া ০৩ নং ওয়ার্ড অভিযোগ দায়ের হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী বিচার প্রার্থী মালেক এই বিষয়ে তিনি অপরাধীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

অভিযোগ দিনের শুরুতে সকাল ১০ টার সময় অহেতুক ভাবে নুরুল আলম ও মিজানকে মারধর করে প্রান নাশের হুমকি দেন। এই বিষয়ে ভুক্তভোগী মিজান বাদী হয়ে চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি কাউন্টার মামলা দায়ের করেন যেটি এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও অভিযোগ, চাঁদা না দেওয়া নলুয়া রুস্তম পাড়ায় পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে এসময় চারটি বাড়ির আসবাপত্র সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে যায়। যার ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া গরিব অসহায় হতদরিদ্র পরিবারে জন্য বরাদ্ধকৃত ঘর সাবেক ইউপি চেয়ারম্যান থেকে বাগিয়ে নেওয়ার।

কখনও নেতা,  কখনও ব্যাবসায়ী,  কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স বলে পরিচয় দিয়ে থাকে এই শাহাদত।

এই সব নেমপ্লেট ব্যাবহার করে বিভিন্ন নারীদের প্রেমের ফাঁদে পেলে নিজ শয্যায় নিয়ে আসতো রুমের ভিতরে শয্যারত অবস্হায় যা কিছু করত সে অশ্লীল ভিড়িওগুলো তার গ্যাংবাহিনীদের দ্বারা ধারন করাত শাহাদত। ধারণকৃত ভিডিও তার কাছে সংরক্ষিত আছে বলে পরবর্তী তার শয্যাসায়ী হতে বাধ্য করা হত শয্যাসায়ী হতে অপারগতা জানালে ব্ল্যাকমইল করতে কোন রকম দ্বিধাবোধ করতো না শাহাদত।

অভিযোগ আছে, নিরীহদের ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গিয়েছিলেন শাহাদত। বিগতে কিছুদিন পূর্বে নিজের অপকর্ম ঢাকতে নিজের ব্যবহারিত মোটরবাইক গাড়িতে নিজে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে মানুষের চোখকে ফাঁকি দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেও সফল হননি। আইন প্রয়োগকারী সংস্হার তদন্ত উঠে এসেছিল নিজের গাড়িতে নিজে আগুন বিষয়টি।

ভুক্তভোগীদের ন্যায়বিচার ফিরিয়ে দিতে শাহদতের অপকর্মের ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রচার করলে সে ক্ষিপ্ত হয়ে মকতেয়ার কুম দোকানে সম্মুখে সাতকানিয়া সংসদ সদস্য নেজাম উদ্দিন নদভী ও মানবতার দল সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ সাংগঠনিক সম্পাদক, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহসভাপতি ইমরান ফরহাদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন।

সর্বদা বেপোরোয়া জীবনযাপনে অভ্যস্থ শাহদতের কোন রাজনৈতিক দলের পদপদবী না থাকা শর্তেও কার ছত্রছায়ায় থেকে এত অপকর্ম করে বেঁড়ান তা অনুসন্ধান কাজ করছে পত্রিকার অনুসন্ধানী দল। প্রাথমিক অনুসন্ধান উঠে আসে শাহদতের বেপরোয়া জীবন যাপনের পিছনে বড় শক্তি হিসাবে কাজ করে নেশা, দ্বিতীয় শক্তি কিছু রাজনৈতিক নেতা, অনুসন্ধান কাজ চলমান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতকানিয়া উপজেলার জনসচেতন মহলের মাঝে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। বহু মামলা ও অভিযোগে অভিযুক্ত শাহাদত গংদের এখনো আইনের আওতায় আনতে না পারায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাতকানিয়া উপজেলা সচেতন মহল ও ভুক্তভোগী ন্যায়বিচার প্রার্থীদের মধ্যো তথ্য সুত্রে জানা যায়, শাহদতের এসব অপকর্মের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয়সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোন অদৃশ্য শক্তির কারণে এখনো প্রশাসনের নজরে আসেনি সে চাঁদাবাজ শাহাদত গংদের।

এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়ে প্রশাসনের উচ্চ মহলের সু দৃষ্টি কামনা করেন ভোক্তভোগী ও সচেতন সমাজ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত 

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নি’হ’ত

বাগমারায় বিল দখলের চেষ্টা ও চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলের মৎস্য চাষীরা প্রশিক্ষণ নিতে কোটচাঁদপুর মৎস্য হ্যাচারীতে 

যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে আহত ৯

বাংলা নববর্ষকে বরণ করতে নিউইয়র্কে নানা আয়োজন

নাটোরে মূল সড়কে উচ্ছেদ অভিযান 

৬ জানুয়ারী নিউইয়র্কে সিরাজুল আলম খাঁনের ৮৪’তম জন্মবার্ষিকী পালন করবে জেএসএফ 

ময়মনসিংহ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কার্যকরী কমিটি গঠন 

ধামইরহাটে দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত