বাংলাদেশ সকাল
বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতির উদ্যোগে বিজয় দিবস ও অভিষেক সম্পন্ন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

কর্ণফুলী, প্রতিনিধি: কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিঃ উদ্যোগে মহান বিজয় দিবস ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়।

গত ১৮ ডিসেম্বর(সোমবার)সন্ধ্যায় শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিঃ উপদেষ্টা ডা.ইকবাল উদ্দিন আহমদ সভাপতিত্বে,সংগঠনের সাধারণ সম্পাদক এম এ বাহা উদ্দিন বাহাদুর সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ, উপজেলা আ’লীগের সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী, বাজার কমিটির সাবেক আহবায়ক মোহাম্মদ আমিন, মোহাম্মদ আবু তাহের,মোহাম্মদ ইউনুস মানামা, মোহাম্মদ তৈয়ব,নুর হামিদ।

বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বিচিত কমিটির সভাপতি সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক মোহাম্মদ ওসমান হোসাইন, সদস‍্য মোহাম্মদ ইউসুফ খোকন, মোহাম্মদ মহিউদ্দিন,সফিকুল ইসলাম মানিক, আজগর টিপু প্রমূখ।

পবিত্র কোরআন তেলোয়াত মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়,আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল লতিফ সওঃ মোহাম্মদ হারুন,মোহাম্মদ ইদ্রিস সওঃ,মোহাম্মদ মহিউদ্দিন, শুক দেব নাথ।

প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন স্মার্ট বাজার ব‍্যবস্থপনা অত্যন্ত জরুরি। যারা আজকে অভিষেকের মাধ্যমে দায়িত্ব নিচ্ছেন তাদের মনে রাখতে হবে তাদের প্রতি আস্থা রেখে ব‍্যবসায়ীরা তাদেরকে ভোটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ব‍্যবসায়ীদের স্বার্থ ও ভোক্তাদের দিকে নজর দিতে হবে।

বাজারে উন্নয়ন জন্য আমার কর্ণফুলী উপজেলা পরিষদ সর্বদা নজর থাকবে আপনারা সমস্যা চিহ্নিত করে আমাদের কাছে আসেন ইনশাআল্লাহ আমি গুরুত্ব সহকারে বরাদ্দ দিয়ে বাজারের উন্নয়ন করব।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক ও র‍্যাফেল ড্র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করে চট্টগ্রাম চাটগাঁ নওজোয়ান শিল্পী বৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিহ্নিত মাদক ব্যবসায়ী মা-মেয়ে আটক

বিএনপি’র ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত

নড়াইলে ইয়াসিনের হত্যাকারীসহ গ্রেফতার ৬

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার 

শীতালক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে নদী ভাবনার আয়োজন 

রামগড়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম, ১১দিনেও মামলা নেয়নি পুলিশ

রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

সীতাকুণ্ডে পিএইচপি ফ্যামিলীর ‘কে আর শিপ রিসাইক্লিং গ্রিন শিপ ইয়ার্ড’ পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

সীতাকুণ্ডে কাচাঁবাজার মোবাইল কোর্ট, বিভিন্ন জনকে জরিমানা

ডিমলায় সীমান্ত হত্যার প্রতিবাদে গণশক্তি পার্টির লাশের মিছিল ও পথসভা