বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষকদের পুলিশী হামলার প্রতিবাদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ সব এমপিওভুক্ত শিক্ষাঙ্গনে কর্মবিরতি পালন করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এ কর্মবিরতি চলে।

বাসা ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনকালে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা পাঠদান থেকে বিরত থেকে অফিসকক্ষে কিংবা ব্যানার সহকারে প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে অবস্থান করতেও দেখা যায়।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত এই প্রতিবেদককে জানালেন, শিক্ষকদের উপর পুলিশের হামলাসহ ন্যাযদাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে উপজেলা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালন করা হয় স্কুল টাইমে।

পাঠদান বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারেনি। এতে তাদের পড়াশোনায় কিছুটা প্রভাব পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ  করেন অভিভাবক মহল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প

রামগড়ে ভিডব্লিউবি প্রোগ্রাম এর কার্ড বিতরণ ও সংবর্ধনা

মুকসুদপুরে ছাত্র-জনতার গণভূত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবীতে মার্চ ফর জাস্টিস

পঞ্চগড় -১ আসনে নৌকার মাঝি সাম্রাটকেই চান সকলে

বাগমারায় তিন প্যাকেজে পাঁচটি রাস্তা এইচবিবিকরণ কাজের লটারী অনুষ্ঠিত

শেরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে জেল জরিমানা

পঞ্চগড়ে এতিম শিশুদের কোরআন শরীফ উপহার 

ফেক আইডি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বিএনপি নেতা কাজী সালাউদ্দীনের

সাংবাদিক কল্যানে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত

ঈদগাঁওতে ভোকেশনাল কোর্স চালুর দাবীতে শিক্ষা অফিসারের নিকট আবেদন