বাংলাদেশ সকাল
সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষকদের শ্রমের সুফল সারা বিশ্বে ছড়ায় -আনিসুর রহমান তালুকদার খোকন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি : আপনাদের মাধ্যমেই সমাজ আলোকিত হয়, এবং আপনাদের শ্রমের সুফল শুধু দেশের মধ্যেই সিমাবদ্ধ নয়,পুরো বিশ্ব জুড়ে তার সুফল ছড়ায় । তাই আপনাদের সম্মান অনেক উর্ধ্বে। আজ সোমবার বিকেলে মাদারীপুর ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময় সাবেক যোগাযোগ মন্ত্রী মরহুম সৈয়দ আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, আবুল হোসেন একজন বড় মনের এবং ভালো মানুষ ছিলেন। রাজনৈতিক ভাবে তার বিপক্ষে অবস্থান থাকলেও, মতভেদ এর পার্থক্য ছিল না। আবুল হোসেন শুধু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়, সে অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

এসময় খোকন তালুকদার আরোও বলেন, মহান আল্লাহ যদি আমাদের দল (বিএনপি)’কে আপনাদের এবং জনগণের ভোটের মাধ্যমে বিজয় করে দেশের সরকার গঠনের সুযোগ করে দেন তাহলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই সুনজর থাকবে। শুধু প্রতিষ্ঠানের বিষয়ই নয়, যে কোন বিষয়ের ব্যাপারে প্রয়োজনে আমাকে অবগত করবেন। আমরা সবাই সম্প্রতির বন্ধনে আবদ্ধ থেকে সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর লুৎফর রহমান, ডাসার উপজেলা বিএনপি আহবায়ক আলাউদ্দিন তালুকদারসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কবি ও সংগঠক গাজী শহিদুল ইসলাম এর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা

অভয়নগরে মাছের ঘের থেকে গদখালীর ইজিবাইক চালকের লাশ উদ্ধার 

সমকামী বিয়ে! সিলেটের মাদ্রাসা ছাত্রী নাটোরে  

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতানকে হত্যার হুমকি দিলেণ কুখ্যাত ডাকাত আমির

বিবাহ ও দাম্পত্য জীবনে সুখ : বিলাল হোসেন মাহিনী

ইভিএম এর ফলাফলে অসঙ্গতি, বড়াইগ্রামে মানববন্ধন

আগামী নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিবে ছাত্রলীগ : এমপি এনামুল হক

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষনা ; ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১জুন, গননা ৪জুন

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পিবিজিএসআই স্কীমের প্রশিক্ষণের অংশগ্রহন পত্র না পাওয়ায় ক্ষোভ

বিএনপির বিভ্রান্ত করার ‘কৌশল’ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের সতর্ক করলেন মোমেন