বাংলাদেশ সকাল
রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষক দিবসে জেলা প্রশাসক বলেন কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান ও জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “প্রত্যেকটা শিক্ষককে শিক্ষার্থীদের কাছে আদর্শ হতে হবে। আমদের সময় দূর থেকে শিক্ষকদের দেখলে সম্মানের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। এই সম্মানটুকু আসছে তাদের ব্যবহারের জন্য। আপনারা হয়তো জোরে কথা বলতে পারবেন, কিন্তু ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারবেন না। সেটি যোগ্যতা ও ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে।”

তিনি বলেন, “আমাদের দেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে জনগণ। আমরা আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে গর্ব করি। কারণ এরাই আমাদের ভবিষ্যৎ।কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা । কার পাশাপাশি তাদেরকে মানবতা রোধ শিখাতে হবে আমাদের। আপনারা এদেরকে নিয়ে কাজ করছেন। আপনারা মন প্রসার করে কাজ করেন, ইনশাআল্লাহ একদিন যে কাঙ্ক্ষিত সমাজ গড়তে চাই, সেটি করা সম্ভব হবে। আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারছি না কেন? আমাদের দুর্বলতা কোথায়? শিক্ষার্থীদের শাসন করত পারছি না, শিক্ষার্থীদের ওপর যে দায়িত্ব রয়েছে সেটি তাদের বুঝাতে সক্ষম হয়েছি কিনা সেটি আমাদের ভাবতে হবে। আপনি শিক্ষাকতার দায়িত্বে থাকা অবস্থায় দেখানোর সুযোগ এবং দেশের জন্য কাজ করার সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসক, পুলিশ ও ডাক্তারদের প্রতি মানুষ সন্তুষ্ট না। শিক্ষকদের প্রতি আস্থা নেই। কাদেরকে আমারা তৈরি করছি? শিক্ষার্থীদেরকে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখাতে পারছি না, এই দায়ভার আমাদের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের উপর অবৈধ ইসরাইলিদের বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান 

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

ডিমলায় তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদী রক্ষা ও নিত্য পন্যের মুল্য কমানোর দাবিতে বাসদের সভা ও সমাবেশ 

কাশিয়ানীতে উপজেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ 

সাতক্ষীরায় দেবহাটায় উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মেহেরপুরের মুজিবনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার !

দেবহাটায় শিশুকে শীলতাহানির চেষ্টা গ্রেফতার ১

ঈশ্বরদীতে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

যশোরে ভাইয়ের হাতে ভাই খু’ন