বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিগগিরই তফসিল, সংবিধান অনুযায়ী ২৯ জানুয়ারির আগে নির্বাচন করতে হবে : সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কারণ, সময় হয়ে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে।

আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে জানিয়েছি নির্বাচন অত্যাসন্ন। শেষ সময়টি রাষ্ট্রপতি জানেন। যে কোনো মূল্যে আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। তবে এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেইনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে গেছি। এখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময় নির্ধারণ করবো। আমরা বলেছি- দ্রুত তফসিল ঘোষণা করবো। কারণ, সময় হয়ে গেছে। চূড়ান্ত যখন করবো, তখন আপনাদের জানাবো।’

আজ সিইসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে যান। তাদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমও ছিলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি- আমাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব আরোপিত হয়েছে, সে অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। আমরা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছি যে, সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন করতে সমর্থ হবো।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। তিনি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আশা করেন, নির্বাচন নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বলেছি- প্রয়োজনে রাষ্ট্রপতির সাহায্য কামনা করবো। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থ যে কোনো ধরনের সহযোগিতা দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি বলেছেন, গণতান্ত্রিক, সাংবিধানিক ধারাবাহিকতা যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের সহযোগিতা কামনা করছে নির্বাচন কমিশন।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তেমন আলোচনা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, আমরা শুধু আমাদের কথা বলেছি। শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয় সে ব্যাপারে সবার সহযোগিতা প্রত্যাশা করছি ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক ৪টি অভিযানে ৪৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ আসামী গ্রেফতার

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

ডিমলায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ফ্রিজিয়ান গাভীর মৃত্যু

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সিয়াম এর কবর জিয়ারত করলেন রুহুল কবির রিজভী

তাহিরপুরে দেবর কর্তৃক ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা দু’সন্তানের জননী

আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

দীর্ঘ এক যুগ পর যশোর টাউন হল মাঠে বাণিজ্য মেলার জমজমাট আয়োজন

ড.সিদ্দিক রহমান ও আবদুস সামাদ আজাদের অগঠনন্ত্রাএিক ও স্বৈরাচারি কাজের প্রতিবাদ