বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিবপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নি’হত ১, আহত ৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

 

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মডার্ন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ যাত্রী আহত হয়। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার জানান, ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাস ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে আলোচিত গৃহবধু ফাতেমা হত্যা মামলার আসামী আবু তাহের গ্রেফতার 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণ; থানায় অভিযোগ দিয়ে ও মিলছেনা আইন-সহায়তা

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা 

ভারত থেকে লেবাননের জন্য মানবিক সাহায্য পাঠালেন মোদী সরকার 

ভারতীয় শাড়ি-চাদর পুড়িয়ে জয়পুরহাটে জেলা নাগরিক কমিটির প্রতিবাদ 

নওগাঁর আত্রাইয়ে আইসক্রিম বিক্রি করেই চলে নিপেন চন্দ্র সাহার সংসার

যশোর সদর দলিল লেখক কল্যাণ সমিতির ফের পকেট কমিটি গঠনের পায়তারা

কুড়িগ্রাম পুলিশ সুপারের ব্যাতিক্রমী উদ্যোগে ভাইবোনের দীর্ঘ ১৫ বছরের বিরোধের অবসান