বাংলাদেশ সকাল
সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

মাহবুব খান (শিবপুর) নরসিংদী:

নরসিংদীর শিবপুরে ’৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহীদ আসাদ দিবস উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিস্থলে জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, শিবপুর প্রেস ক্লাব, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শিবপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক সংগঠন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ৬৯ গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বর্তমান বাংলাদেশ। সেদিন নিশ্চিত মৃত্যু জেনেও বীরদর্পে এগিয়ে চলা আসাদের মতন বীর পাওয়া দুস্কর, ইতিহাসেও এমন ঘটনা বিরল। তার অনুপ্রেরণার ফলেই পরবর্তী সকল আন্দোলনের শক্তি যুগিয়েছিল, যার সর্বশেষ ফসল হলো ২৪ এর স্বৈরাচার পতন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের লোকজন আসাদের স্মৃতিচারণ এবং আসাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার ধানুয়া গ্রামে। বাবার নাম মোহাম্মদ আবু তাহের। তিনি ১৯৬০ সালে মেট্রিক এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে সম্মানসহ এমএ পাস করেন। ১৯৬৯ এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঢাকার রাজপথে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজের সামনের (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আমান উল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। সেই থেকে দিবসটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নব যোগদানকৃত সরকারি শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা 

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

কোটচাঁদপুর দোড়া ইউনিয়ন পরিষদে ২০২৩ এর প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা সংবর্ধিত

আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকু’র গণ সংবর্ধনা ও পৌর পরিষদের অভিষেক

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক প্রথম পর্যায়ে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ 

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নতুন কমিটি গঠন

ইয়াবা মামলার পলাতক আসামী মোহাম্মদ আলী গ্রেফতার 

কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যেগে শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

জেলা প্রশাসকের নির্দেশনায় লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছে: ঈদ উদযাপনে ফিরবে স্বস্তি

ঈদগাঁওতে পরিত্যক্ত বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার