বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিশু আবিরের হত্যাকারী মাদ্রাসা শিক্ষক আমিনুল গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়িতে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার হয়েছে ঘাতক শিক্ষক আমিনুল ইসলাম। ২৮ শে আগস্ট সোমবার রাত সোয়া আটটার দিকে চট্টগ্রামের চাঁটগাও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার আরিফুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঘাতক শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে। পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আবির হোসেন (৮) নামে শিক্ষার্থীকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়।

নিহত আবির হোসেন পানছড়ির আইয়ুব নগর এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

নিহত আবির হোসেনের চাচা দেলোয়ার হোসেন জানান, এক মাস আগে ভাতিজাকে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আবিরের বাবা আমাকে হাসপাতালে আসতে বললে এসে দেখি আমার ভাতিজা আর বেঁচে নাই।

ঘাতক হুজুর আমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আবিরের খালু নুরুল ইসলাম অভিযোগ করেন, আবিরকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ও কানেও আঘাত এবং মুখ দিয়ে ফেনা বের হয়েছে। অনেক নৃশংস ভাবে মেরে খুন করা হয়েছে।

বায়তুল আমান হেফজখানার পরিচালক ফরিদুল আলম জানান, দুই মাস হেফজ বিভাগে আমিনুল ইসলাম নামে ওই হুজুর যোগ দেন। কি কারণে ছাত্রকে মারধর করা হয়েছে জানেন না। ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানে ছিলেন না বলেও জানান।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পী চাকমা জানান, মরদেহের সুরতহালের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

না.গঞ্জে অবৈধভাবে সড়ক দখল করায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট; মামলা দায়ের ভুক্তভোগীর 

বাগমারায় পথশিশু ধর্ষণ সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি 

মানবতায় সকলকে এগিয়ে আসতে হবে : সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবসে বক্তারা

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

যশোরের প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহানের যোগদান 

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

২০২৩ সালে সড়ক, রেল ও নৌপথে ৬৯২৯টি দূর্ঘটনায় নিহত ৮৫০৫, আহত ১০৯৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-আমজাদ, সম্পাদক-মোস্তাফিজুর