বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শুদ্ধাচার পুরস্কার সম্মাননা পেলেন এস.আই মাহমুদ মোস্তফা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান পুলিশ একাডেমী সারদায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. মাহমুদ মোস্তফা শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ অর্থ বছরে সম্মাননা পেয়েছেন। তার এই খবর ছড়িয়ে পড়লে রামরামপুর গ্রামে তার পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।

জানা গেছে, চলতি অর্থ বছরে ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার মুল্যায়ন সূচকে সততা ও নৈতিকতা, সেবা প্রদানে দক্ষতা, সহকর্মী ও সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, উদ্ভাবন ও সংস্কার মুলক কাজে আগ্রহ, কম্পিউটার ব্যবহার ও ই-কমিউনিকেশনে দক্ষতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ, নথি ব্যবস্থাপনায় দক্ষতা, দাপ্তরিক গোপনীয় রক্ষা আনুগত্য ও বিশ্বস্ততা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন সহ ১০টি মুল্যায়ন সূচকে উত্তীর্ণ হয় বিপিএ তে কর্মরত এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা। এরই প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর পুলিশ একাডেমীর প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম বিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর চেমনি মেমোরিয়াল হলের কল্যাণ সভায় একাডেমীর প্রিন্সিপালের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা, এছাড়াও তিনি এক মাসের মুল বেতনের সমপরিমান অর্থও সম্মানী হিসেবে গ্রহণ করবেন।।

এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) এ কে এম আহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি (ইভ্যালুয়েশন) ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) মোঃ মাসুদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম, রিসার্চ, ইন-সার্ভিস অ্যান্ড ইন্টাঃ ট্রেনিং) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বেসিক ট্রেনিং) মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশ একাডেমীর উর্ধতন কর্মকর্তাগন, বিভিন্ন পদ মর্যাদার পুলিশ এবং সিভিল সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট, গেজেট ও পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে।

চাকুরী জীবনের স্বল্প সময়ে এমন বড় অর্জন চির স্বরনীয় হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন পুলিশের সেরা এস.আই মাহমুদ মোস্তফা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছা থানায় শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্টের প্রিন্টার উপহার

খুলনার পাইকগাছায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ 

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

জগন্নাথপুরে স্থানীয় জনতা ভেঙে দিলো অবৈধ মদের দোকান 

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড মহিলা কলেজে বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্বোধন

বদলগাছীতে ঘাস চাষে ইউনুস বয়াতীর ভাগ্য বদল

ঈশ্বরদীতে এমপি’র উদ্যোগে ময়লার ভাগার পরিস্কারের অভিযান শুরু

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

২৪ ঘন্টার মধ্যে পিবিআই এর অভিযানে আকাশ হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার