বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেখ রাসেল পদক পেলেন নাটোরের লালপুরের ইউএনও

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও শামীমা

ইমাম হাছাইন পিন্টু নাটোর

ডিজিটাল এক্সিলেন্স প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শেখ রাসেল পদক ২০২৩ পেয়েছেন নাটোরের লালপুরের ইউএনও শামীমা সুলতানা। বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই প্রদক প্রদান করেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব সামসুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাত, সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বর্তমান প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করতে নাটোরের লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলার প্রথম স্মার্ট ক্লাসরুম ‘লুব্ধক’ স্থাপন করেন ইউএনও শামীমা সুলতানা। এই শ্রেণিকক্ষটির সিলিং ও দেওয়ালগুলো চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রযুক্তি নির্ভর ছবি ও বর্ণনা দিয়ে আকর্ষনীয়ভাবে সাজানো হয়েছে। শ্রেণিকক্ষটিতে এআর ও ভিআর ডিভাইস, ড্রোন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ রোবট, স্মার্ট মনিটর, উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত অন্যান্য ডিভাইস স্থাপন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করেই অল্প সময়ের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান লাভ করতে পারছে।

পদক গ্রহণের পর ইউএনও শামীমা সুলতানা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই পদক লালপুর উপজেলার জন্য উৎসর্গকৃত।ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য মনোনীত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ রাসেল পদক গ্রহণ করেছেন। স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ উপলক্ষে সকালে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক পদক প্রদান অনুষ্ঠানটি বিটিভি থেকে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীসহ উপজেলার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী নন্দিনী বিশ্বাসকে হত্যার অভিযোগ

ইউএই-তে ঘন কুয়াশা, গাড়ি চালকদের সতর্কতা বার্তা আবহাওয়া বিভাগের 

আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপি’সদস্য আনোয়ার হোসেন বুলুর জনসংযোগ

আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ মাঝিহট্ট ইউপিতে টিসিবির পণ্য বিতরণ 

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

যশোরে ছাত্র ছুরিকাঘাতের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাস ভাঙচুর

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বহুরুপী প্রতারক জামালের খপ্পরে ব্যবসায়ীরা, হচ্ছেন প্রতারিত ও নিঃস্ব