বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত: যশোরে বিএনপির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় আমান উল্লাহ আমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরে বিএনপির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিডিআর বিদ্রোহের মামলায় শেখ হাসিনার (৫৭) বার ফাঁসি হওয়া উচিত। কারণ তার নির্দেশে মেধাবী ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে। তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।

বৃহস্পতিবার বিকাল ৩টায় যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সভায় বিএনপির নবনিযুক্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া।

সভায় খুলনা বিভাগের ছয় জেলার, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভা পরিচালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে দোকানে হামলার দ্বায়ে বিএনপির কর্মী আটক

পশ্চিম বাংলায় চাকুরী কান্ডে ইডির হাতে গ্রেপ্তার সেই কালীঘাটের কাকু

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা

কোটচাঁদপুরে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন 

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ

আটোয়ারীতে স্কুলের জায়গায় দোকান ঘর নির্মাণ চেষ্টা, ৩ লাখ টাকা প্রধান শিক্ষকের পকেটে

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ; যাত্রী কল্যাণ সমিতি

‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রধানমন্ত্রীর

চোরের উপর বাটপারি, ঈশ্বরদীতে পুলিশ কর্তৃক চোরাইকৃত সোনা ও রুপা আত্মসাতের অভিযোগ