বাংলাদেশ সকাল
শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের পানিহাতায় নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হচ্ছে— ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান।

ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে আসেন । সেখান থেকে ২১ ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতা দর্শনীয় স্থানে। অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। এর একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গভীরে পানিতে চলেগিয়ে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালি

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু

জগন্নাথপুরে জয়নাল আবেদীনের মতবিনিময় ও প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা 

জয়পুরহাটে বিএনপির মহান মাতৃভাষা দিবস পালন

নড়াইলে নিজের সাফাই গাইতে সাংবাদিক সম্মেলন করে বিপাকে খোকন হুজুর !

অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পৃথক অভিযানে ২৯৬০ পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

সাংবাদিক উবায়দুল্লাহ রুমির পিতৃবিয়োগ

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

গঙ্গাচড়া বাস ষ্ট্যান্ড শ্রমিক কল্যাণ উপ-কমিটির সভাপতি মজমুল, সম্পাদক রঞ্জু