বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর দুস্থ ও গরিবদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার মলামারী এলাকার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

এই মেডিক্যাল ক্যাম্পেইনে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনি এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকেরা রোগী দেখেন। ক্যাম্পেইনে এক হাজারেরও অধিক গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়। স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

মলামারী এলাকার বাসিন্দা বৃদ্ধ চাঁন মিয়া বলেন, “এই বুড়া বয়সে শেরপুর আসা-যাওয়া অনেক কষ্ট। আজকে আর্মির ডাক্তাররা বাড়ির কাছে আইসা চিকিৎসা দিয়া গেল। আবার ফ্রি অষুধও দিল। আমার খুব উপকার হইছে।” আরেক রোগী জামেলা বেগম বলেন, “আমার কোমরে কয়েকদিন থেকে ব্যথা। আর্মির ডাক্তাররা দেইখা মাগনা ঔষধও দিছে।”

আব্দুল করিম নামে একজন জানান, “আমাদের এই এলাকায় হতদরিদ্র লোকের সংখ্যা বেশি। অনেকেই টাকার জন্য শেরপুরে গিয়ে ভালো চিকিৎসা করাতে পারে না। আজকে এখানে সেনাবাহিনীর বড় বড় ডাক্তাররা এসেছেন। তারা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিচ্ছেন। এতে এ এলাকার মানুষের খুবই উপকার হয়েছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।”

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ হতে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে মহিলা কলেজ প্রভাষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

গাজীপুরের বড়বাড়ি এলাকায় ১২ বছরে ৭২ লক্ষ টাকার লোভনীয় অফারে চলছে এমজি বাজার

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

জাতীয় দিবসে বেসরকারী খাতে ৪ দিনের সাপ্তাহিক ছুটি সংযুক্ত আরব আমিরাতে

১৫ বছর পর প্রকাশ্যে ড্যাব যশোর শাখা; বাড়াবাড়ি করলে আমলনামা টেনে বিচারের হুশিয়ারি

যৌতুকের দাবিতে পুলিশ স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ স্ত্রী’র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসনের এম পি পদপ্রার্থী সাবিহা মুবাশশির নিলয়

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

বেইলি রোডে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল 

তিস্তার হড়ফা জলের তোড়ে ভেসে যেতে পারে দুই বাংলার বহু এলাকা