বাংলাদেশ সকাল
সোমবার , ৮ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে অটো চালককে খুন করে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২ কিশোর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় চালককে হত্যা করে অটো ছিনতাই চেষ্টায় অপরাধে চক্রের ২ কিশোর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮) জুলাই নকলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নকলা থানা পুলিশ।

এ বিষয়ে আজ দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম। আটককৃতরা হলো নকলা থানার কেজাইকাটা পূর্বপাড়ার মোঃ সেতু মিয়ার ছেলে মোঃ সাকিবুল হাসান জয় (১৬) ও বালিয়াদী মধ্যপাড়ার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ তানভীর বর্ণ (১৫)।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও এ ঘটনায় জড়িত একই গ্রামের মোঃ বুলবুলের ছেলে মোঃ সিয়াম (১৭) এর নাম প্রকাশ করেছে। সিয়ামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

অভিযোগসূত্রে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেদের মধ্যে আলোচনা করে অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরে পরিকল্পনা মোতাবেক রবিবার রাতে নকলা থানার চন্দ্রকোনার মৃত হাছেন আলির ছেলে ওসমান মিয়ার (৬০) অটো ভাড়া করে। তারা প্রথমে বানেশ্বরদী ইউনিয়নের মিলন বাজার যায়। রাত সোয়া একটার দিকে সেখান থেকে বাউশাগামী রাস্তায় একটি কালভার্টের কাছে পৌঁছে। পরে সেখান থেকে তাকে বানেশ্বরদী বাজারে যেতে বলে। এতো রাতে সেখানে যেতে অস্বীকার করলে তারা চালককে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে তার উপর হামলা করে।

হামলায় গুরুতর আহত চালক ওসমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান মিয়া।

এ ঘটনায় ওসমান মিয়ার ছোটভাই মোঃ আক্কাস আলী বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে ১৫৫ টি গরু-মহিষ জব্দ

ঈশ্বরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

আড়াইহাজারে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্বৈরাচারের দিন শেষ এবার হবে জনতার বাংলাদেশ : ডাঃ আব্দুল মজিদ 

দেবহাটার কুলিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে আলোচনা সভা

ঘূর্নিঝড় রেমালে কেঁড়ে নিল সেতু; ঝুঁকি নিয়ে পারাপার

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজ তাহমিনা মানিকের গণসংযোগ

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের মৃত্যু, সর্বস্তরের স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনের শোক

মগরাহাট পশ্চিমে ভারতের জাতীয় কংগ্রেস ও তৃনমূল দল মিলে প্রধান ও উপপ্রধান গঠন