বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি :

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা স্থানীয় সরকারের উপসচিব ও উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম শহিদুল ইসলাম

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

এই টুর্নামেন্ট তারুণ্যের মধ্যে খেলাধুলার চেতনা জাগ্রত করে নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি দেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথিরা।

এর আগে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উদ্বোধন ঘোষণা করার পর উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভকামনা জানান।

খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সেবায় ও চিকিৎসায় সহযোগিতা করে শেরপুর রেড ক্রিসেন্ট।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে করোনা পরীক্ষার ২২ লক্ষাধিক টাকা হজম ! আটকে গেছে ৩ জনের পেনশন

ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে চীনা নাগরিক সহ অনলাইন প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার 

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া দৃষ্টিনন্দন ঘর পেলেন ১৫৭ পরিবার

ঝিকরগাছায় বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার জেরে বন্ধু নিহত

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী শাহীর প্রয়ানে প্রবাসীদের শোক

সাতদিন ধরে নিখোঁজ খলিশাখালির ইসরাইল 

৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ

কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল 

ঝিকরগাছায় ধর্ষনের ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা : ধর্ষক মিজানুর আটক