বাংলাদেশ সকাল
রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে অর্থ আত্মসাৎ মামলার আসামী কামরুজ্জামান সুজন ও কামরুল হাসান গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুরের বাবর এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেড এর প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেমের ছেলে অর্থ আত্মসাৎ ৭০টি মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ১৮টি মামলাসহ ৮৮টি মামলার আসামী কামরুজ্জামান সুজন এবং ৪টি মামলার পরোয়ানা ভুক্ত কামরুল হাসানকে ৯ ফেব্রুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার তুরাগ থানার রাজউক উত্তরা থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুজ্জামান সুজন ও মোঃ কামরুল হাসান শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মৃত আবুল হাসেমের ছেলে।

জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলমের সার্বিক তত্বাবধানে এসআই মোঃ নজরুল ইসলাম, এসআই আশিকুর রহমান, এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ৯ ফেব্রুয়ারি রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার তুরাগ থানার রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প সেক্টর-১৮, ব্লক-এ থেকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআর সাজাপ্রাপ্ত ৭০টি ও সিআর সাধারণ ১৮টি মামলাসহ ৮৮টি পরোয়ানা ভুক্ত আসামী কামরুজ্জামান সুজন এবং সিআর সাধারণ ৪টি মামলার পরোয়ানা ভুক্ত আসামী কামরুল হাসানকে গ্রেফতার করে।

এ উপলক্ষে শেরপুর সদর থানা প্রাঙ্গণে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলমের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরুর শেড নির্মাণ

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন

ঝিনাইদহে স্কাউটস এর প্রতিষ্ঠাতা গিলওয়েল’র ১৬৭ তম জন্ম বার্ষিকী উদযাপন

রামগড়ে সম্প্রীতি-উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৩ বিজিবির উপহারসামগ্রী বিতরণ 

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প

ঈদগাঁওতে দীর্ঘবছর ধরে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী উপেক্ষিত 

ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

কাশিয়ানীতে বাসের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু 

জগন্নাথপুরের নলজুর নদীর বেইলী ব্রীজটি এখন মরন ফাঁদ; ভারী যানচলাচলে ব্যবস্থা নিচ্ছেনা কৃর্তপক্ষ

সুনামগঞ্জে জাতীয় পার্টির ৩৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন