বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ইটভাটা শ্রমিকদের বিক্ষোভ মোবাইল কোর্টের গাড়ি ভাঙচুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করেছে ভাটা শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় মোড়ে এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েকদিন থেকে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টায় ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করে ভাটা শ্রমিকরা।

এদিকে দুপুর ২টায় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপাড় মোড়ে গাড়িগুলো আটকে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়িও ভাঙচুর করে তারা। পরে একটি বড় মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে।

এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানবন্ধন স্থগিত ঘোষণা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ইটভাটার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মিজানুর রহমান ভূঁঞা। পরে জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এসময় শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এহসান, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুবায়দুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শ্রমিকদের ও মালিকদের প্রতিনিধি হিসেবে স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকরা সরকারি কাজে বাধা প্রদান করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। যারা এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে চল্লিশ হাজার ইয়াবাসহ আটক ২ 

বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি নির্বাচিত হ‌ও‌য়ায় বাবু সত্যানন্দ দত্তকে সম্মাননা প্রদান

মগরাহাট পশ্চিমে ভারতের জাতীয় কংগ্রেস ও তৃনমূল দল মিলে প্রধান ও উপপ্রধান গঠন 

মেহেরপুরে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত

আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচনে আ’লীগের দু’প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডোমারে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক

পাথরঘাটায় সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন সড়ক অবরোধ করে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল 

যৌন কর্মীদের কমিটি ‘দুর্বার মহিলা সমন্বয়ে’র উদ্যেগে কলকাতার সোনাগাছিতে ইফতার পার্টি