বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি: অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৩০) নামে শেরপুর জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। মানিক মিয়ার কয়েদি নম্বর ৬২৫৯/এ।

জেলা কারাগার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কারা অভ্যন্তরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন মানিক মিয়া।

পরে বিকেল ৫টার দিকে মানিক মিয়াকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া বলেন, সে দীর্ঘ দিনের শ্বাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোনো কারণ থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।

জেল সুপার আরও বলেন, সে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ ২০১২ সনের প*র্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(৭) এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। মামলা নাম্বার ১৩৭/২০১৮। তার বাবার নাম মৃত হায়দর আলী। সে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ১০ জুলাই ২০১৮ থেকে সে প্রথমে জেল হাজতে ও রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে মৃত্যু বরণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিনাধান-২৪’র প্রচার সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

পাইকগাছার মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে গণমাধ্যম দিবসের আলোচনা সভা  

কালকিনিতে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিহত কৃষক

আজকের খাস খবরের আঞ্চলিক বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন মোঃ স্বপন আলী

ঝিকরগাছা হাসপাতালে ডাক্তার নিয়ে ভোগান্তি : চিকিৎসা না পেয়ে ঘরে ফিরছে রোগী

যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আ.লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার

দুস্থ ও অসহায়দের মাটিরাঙ্গা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান 

হায়রে খেলা : প্রিয় দল জিতে বাড়ি ফিরলেও ভক্তের বাড়ি ফেরা হলো না !

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম পরিবারের মাসিক সাধারণ সভা