বাংলাদেশ সকাল
রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে কোন মন্দিরে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি; সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে সম্প্রীতি রক্ষায় ও সংখ্যা লঘুদের নিয়ে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আজ রোববার ৫ জানুয়ারি সকালে লছমনপুর ইউনিয়নের গৌরাঙ্গ বাড়ি নবীন পূজা সংঘে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরাঙ্গ বাড়ি নবীন পূজা সংঘের সাধারণ সম্পাদক শিপলু চন্দ।

এ সময় তিনি বলেন, পাশ্ববর্তী দেশ ভারত সহ বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আমাদের শেরপুরের সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো নিয়ে নানা মিথ্যাচারে লিপ্ত রয়েছে। পক্ষান্তরে ৫ আগষ্টের পর থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর নির্দেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমাদেরকে পাহারা দিয়েছেন এবং মন্দির গুলোতে তারা রাত জেগে বসে ছিলেন।

শেরপুরে কোন মন্দিরে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি। আমরা ইতিমধ্যে বিভিন্ন পূজা উৎসব সহ বিভিন্ন বিয়ে পার্বনে আমাদের সামাজিক কাজগুলো করে যাচ্ছি। এতে আমাদের প্রতিবেশি মুসলিমরা আমাদেরকে ভাই হিসেবে সাহায্য করে যাচ্ছেন। আমাদের জানা মতে শেরপুর জেলায় কোন মন্দির বা কোন সংখ্যালঘুর পরিবারের উপর হামলা মামলা বা অন্য কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।পাশ্ববর্তী দেশ ভারত সহ কিছু রাজনৈতিক দল আমাদের শেরপুর নিয়ে যে মিথ্যা প্রবাগান্ডা চালাচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে আমরা জেলা বিএনপিসহ সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর সহযোগিতায় আমরা খুব ভালো আছি।

এসময় লছমনপুর ইউনিয়নের অর্ধশত সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মসিকে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’ এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আত্রাই থানা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

রামগড়ে ইয়াবা ও সিএনজি অটোরিকশা সহ আটক-১

রংপুরে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

সীতাকুণ্ডে দেনার ভার সইতে না পেরে ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

বরগুনায় ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে আমন বীজতলা

যারা বাঁধের কাজ নিয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে সংসদ সদস্য এড. রনজিত সরকার

পানিতে ডুবে শিশুর মৃত্যু, বহনকারী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

আমতলীতে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ