বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে শীতকালীন সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুঁথি পাঠ অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি শুক্রবার রাতে শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাঙচিলের প্রচার সম্পাদক ছড়াকার হারুন অর রশীদ।

এ সময় বিশেষ অতিথিরদের মধ্যে কেন্দ্রীয় গাঙচিলের সমন্বয়ক প্রবীণ কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আবু তাহের, শেরপুরের সাহিত্যানুসন্ধানী লেখক জ্যোতি পোদ্দার উপস্থিত ছিলেন।

গাঙচিল জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতি রফিক মসজিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত কবি সাহিত্যিকরা কবিতার গঠন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরে স্বরচিত কবিতা পাঠ এবং সবশেষে শেরপুরের বিশিষ্ট লেখক ও পুঁথি পাঠক এম এইচ মুকুল জেলার চিত্র নিয়ে একটি পুঁথি পাঠ করেন।

উপস্থিত অন্যান্য কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন আরিফ হাসান, হাসান শরাফত, খালিদুজ্জামান টিটো, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, হামিদা ইয়াসমিন, আজাদ সরকার, রুমেল খান, নোমান মিয়া, মোঃ রাহাতুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা 

পাবনার ঈশ্বরদীতে ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়ি আগুনে পুড়ে ছাঁই, জামায়াত নেতার পরিদর্শন

নাটোর-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আর নেই

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ইউএসএ’র প্রথম কার্যকরী সভা ও বিজয় উদযাপন

ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ

বড়াই গ্রামে পৌর কাউন্সিলর কারাগারে

সমাজের জন্য বোঝা হয়ে থাকতে না বরং সম্পদ হয়ে উঠতে হবে : নারী দিবসে না’গঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ 

গণ অবস্থান কর্মসূচি অবৈধ সরকারের বিরুদ্ধে পতনের বার্তা : অমির খসরু মাহমুদ চৌধুরী

বড়াইগ্রাম তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহয়তা প্রদান