বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ঝিনাইগাতীতে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আবর্জনার নীচে পাওয়া গেলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ বোতল মদ। ১৭ মে শনিবার ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ওইসব মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মাদকচোরাকারবারি পাচারের উদ্দ্যেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২টি বস্তায় ৩০০ বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে আবর্জনা দিয়ে ঢেকে রাখাবস্থায় ১২টি বস্তায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন মদ উদ্ধারের বিষয়টি শনিবার দুপুরে সত্যতা নিশ্চিত করে জানান, মদ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে নালিতাবাড়ীতে ১১ বস্তা ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

প্রকৌশলী হতে চান সাবিহা ইসলাম 

নেত্রকোনায় সিআইএস’র উদ্যোগে বুব ও স্থানীয় স্টেকহোল্ডারদের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ 

কর্ণফুলীতে শিক্ষা কারিকুলামে দিনব‍্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

১ জুন হতে বেনাপোল-মোংলা রুটে চলবে ট্রেন

ডিমলায় ডাকাত দলের ৪ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর

রাস্তা-ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, পাল্টে গেল পুরো নগরী 

বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

মেহেরপুর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে যাচ্ছেন কক্সবাজারের নজিব