বাংলাদেশ সকাল
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে ৩৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিপুল পরিমাণে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (১সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল, আনিছসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন,“মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় যোহদানের পর থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানী থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

মেহেরপুরে বিএনপি`র ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

নাটোরে ভেকু মেশিনে আগুন দিল দুর্বৃত্তরা

ময়মনসিংহে মাসব‍্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন 

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

তাহিরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ সবক’টি বিল বোর্ড কেটে ফেলায় অভিযোগ

কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

রাণীনগরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন

সাংবাদিক তুহিন হত্যায় বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ