বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অদ্য সকাল ৮ ঘটিকা থেকে শেরপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মানিত পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ জহিরুল ইসলাম-বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অনেকটাই শৃঙ্খলভাবে কার্যক্রম সম্পূর্ণ করায় ধন্যবাদ ও অভিনন্দন জানান। আগামীকাল প্রার্থীদের চারটি ইভেন্ট আছে উল্লেখ করে প্রস্তুতি সহ যথাসময়ে মাঠে আসার আহ্বান জানান।

আগামী ১৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স শেরপুরে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত

দেবহাটায় মোহনা টিভির ১৪ বর্ষে পদার্পনে র‌্যালী, আলোচনা ও কেক কাটা 

নাটোরে ৪৬ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর 

কোটচাঁদপুরে এবার পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের উদ্যোগে এম এ আজিজের ৫৩’তম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন; ১১টি পদের বিপরীতে প্রার্থী ১৯ 

চলে গেলেন না ফেরার দেশে জিমি কার্টার: বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট ও নোবেল জয়ী

সীতাকুণ্ডে যুবদলের  ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস পালিত 

নওগাঁয় সমাজ কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন 

হাসপাতাল পরিদর্শনে গঙ্গাচড়া উপজেলা বিএনপি