বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুর সদরের গনই বড়ুয়ায় মাদক বিরোধী অভিযানে ১৩৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদককারবারি মোঃ খোকন মিয়া (৩৫) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের গোল মোহাম্মদের ছেলে ও চাঁন মিয়া (৪০) শেরপুর সদরের গনই বড়ুয়ার মৃত ইদ্রিস আলীর ছেলে।

গতকাল ১২ মার্চ বুধবার রাত সাড়ে এগারোটার সময় গনই বড়ুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করা হয়। আজ ১৩ মার্চ সন্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনাকারি এসআই মোহাম্মদ কামরুজ্জামান নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, বুধবার (১২ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর সদরের গণই বড়ুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রথমে মাদক কারবারি মো. খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর মাদক কারবারি মো. চাঁন মিয়াকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আটক খোকন মিয়ার শ্বশুরবাড়ির একটি চালের ড্রামের নিচে লুকানো অবস্থায় সাতটি প্যাকেটে মোট ১৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে শেরপুরে বিক্রির পরিকল্পনা করেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইদুল আলম বলেন, শেরপুরে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম বাংলায় চাকুরী কান্ডে ইডির হাতে গ্রেপ্তার সেই কালীঘাটের কাকু

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

আমতলীতে বসুন্ধরা শুভ সংঘের কমিটি গঠন

মেয়ের শ্বশুর বাড়ি থেকে ঘরে ফেরা হলোনা পাথরঘাটার কবির হোসেনের

আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে জন সচেতনতা মূলক বিট পুলিশিং মত বিনিময় সভা

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমতলীতে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

সৌদি আরবের আল জউফের গভর্নরের সাথে বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক

নাটোরে জেলার খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ‘অল সোলস ডে’ পালিত 

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভা