বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নয়ানী বাজারে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউনে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর: শেরপুর জেলা শহরের নয়ানী বাজারে এক অগ্নিকাণ্ডে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউন পুড়ে মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ওই দুটি গোডাউনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ৫ জুন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শেরপুর চেম্বার অব কমার্স অফিসের পাশে চাল হাটির ভেতরে এ আগুন লাগে। ওই সময় বাজারে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেরপুর শহরস্থ কালিবাজারে জনৈক জুয়েল (৩৫), পিতা- আনোয়ার, সাং- নয়আনী বাজার এর ফারহিন এন্টারপ্রাইজ নামীয় এর সুতা, দড়ির গোডাউনে ও জয়নাল (৪৫), পিতা- নাছির উদ্দিন, সাং- গণইবড়ুয়া, উভয় থানা ও জেলা- শেরপুর এর বাঁশের তৈরী পণ্যের দোকানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ডিসি অফিসের গেটের সামনে চাল হাটির ভেতর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুল কাদের বলেন, আগুনে তিনটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাবপত্র, ঝাড়ু ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা হয়েছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি ট্রাকসহ ভারতীয় ৩০৫ বস্তা জিরা ও ১৪৫ বস্তা কম্বল আটক

গাইবান্ধায় ভাই হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

শার্শায় কলেজ কর্মচারীর তিন গরু চুরি

বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে মহিলাসহ আহত ২৫

ঝিকরগাছায় চলছে নিউ কারিকুলামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম

নিরাপত্তা শঙ্কায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার 

বাংলাদেশের উন্নয়ন ও অস্তিত্ব রক্ষায় শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই : সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ‌ আসিফের কবর জিয়ারতে ‘দরদি’র সদস্যবৃন্দ

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

নতুন ফ্যাসিবাদ দাঁড়াতে চাইছে, এখানে তাদের জায়গা হবে না: হুঁশিয়ার নুরের