বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি ট্রাকসহ ভারতীয় ৩০৫ বস্তা জিরা ও ১৪৫ বস্তা কম্বল আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর: জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাকরকান্দি গ্রামে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১টার থেকে ভোররাত পর্যন্ত শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা ভারতীয় জিরা ও ১৪৫ বস্তায় ৭২১টি কম্বলসহ দুটি ট্রাক আটক করেছে।

আটককৃত জিরা, কম্বল ও ট্রাকসহ আনুমানিক বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

শেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান এর নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাস উদ্দিনসহ সেনা সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত জনৈক রহুল আমীনের বাড়ির পাশে গোয়ালঘরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় গোয়াল ঘর থেকে ১০০ বস্তা কম্বল ও কলাবাগান থেকে ৪৫ বস্তা কম্বলসহ ৭২১টি ভারতীয় কম্বল উদ্ধার করে এবং উদ্ধারকৃত কম্বলের বাজার মূল্য ২৮ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়াও ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জিরার বাজার মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা। একটি ট্রাক এর মূল্য ৩০ লাখ টাকা এতে এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

এ ব্যাপারে শেরপুর সেনা ক্যাম্পে সূত্র সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ট্রাকসহ ভারতীয় কম্বল ও জিরা নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নলতায় আ.লীগের আয়োজনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় আবুল হোসেন আবু

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

রানীনগরে ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

দোকান পুড়ে যাওয়া সেই প্রতিবন্ধীর পাশে দাড়ালেন মীর মামুন 

ঈদগাঁওতে গাছের ডালে দুলছে আমের মুকুল, ছড়াচ্ছে সুঘ্রান

নিউইয়র্ক প্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীর মা আশেদা পেলেন রত্নগর্ভা পুরুষ্কার

তাহিরপুর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বেহাল দশা ঈদগাঁওর হাজীরকুম সড়কের !