বাংলাদেশ সকাল
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোগাই নদীর ২ পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস, ১টি ট্রাক, ১টি ভেকু জব্দ, বালু উত্তোলনের ১১টি বাঁশের মাচা, অসংখ্য পাইপ ও অবৈধ সরঞ্জাম রাখার ২টি অস্থায়ী ঘর ভেংগে গুড়িয়ে দেওয়া হয়েছে। একইসাথে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

৮ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় ভোগাই নদীতে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে জমি দখলের অভিযোগ

কাশিয়ানীতে দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধধংস 

অস্বচ্ছল বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্রীকে ওসি কামালের সহযোগিতার হাত

নড়াইলে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

বরগুনায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

দুই পা নেই, চা-পান বেঁচে সংসার চলে নুরুল ইসলামের

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জালকুড়িতে ১৫০০ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওন এর সভায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

পশ্চিমবঙ্গে বারুইপুর জেলা পুলিশের জালে বন্দী কুখ্যাত দুস্কৃতি সইদুল সরদার

যশোরের আলোচিত সন্ত্রাসী ফিঙে লিটনের আদালতে আত্মসমর্পণ; জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ