বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস ও ফেন্স গাউনসহ মোট প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

আজ শুক্রবার ভোররাত পৌণে দুইটার দিকে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেট।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে পানিহাতি তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টন ভর্তি ভারতীয় সানগ্লাস ২০ হাজার ৮৪৪ পিস, ভারতীয় শাড়ি ৪১টি, ভারতীয় বড় লেহেঙ্গা ১০টি, ছোট লেহেঙ্গা ৪টি, ভারতীয় ফেন্সি গাউন ১টি, ফেন্সি লেহেঙ্গা ১টি জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ময়মনসিংহের সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। তিনি বলেন সীমান্তে সবধরণের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হানিফ কোচের ধাক্কায় আহত সেই ভ্যানচালকের মৃত্যু 

ভূরুঙ্গামারীতে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে নারী আটক 

বাগমারায় গ্রাহকের ৩কোটি টাকা নিয়ে উধাও আল-বায়া সমবায় সমিতি

মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

সাজেকে ভয়াবহ আগুনে পুড়েছে ৫০টিরও বেশি রিসোর্ট ও রেস্টুরেন্ট

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৯ জন গ্রেফতার 

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারী সহ ৩ জনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া 

কালিয়ায় আনিস হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাট

কালীগঞ্জ-আদিতমারী উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ

দুষ্কৃতকারীদের আগুনে জাল পুড়ে ছাই, পথে বসে গেছে নিঃস্ব পরিবার