বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ‘প্লেস’ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৭, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

কাকন সরকার: পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ জুন বিকেল ০৪ টায় প্লেস অডিটোরিয়ামে আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও প্লেসের সম্মানিত সভাপতি মোঃ আকরামুল হোসেন পিপিএম।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ বাস্তবায়নসহ উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

পরবর্তীতে সম্মানিত প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক প্লেসের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৬ জন কৃতী শিক্ষার্থীর মাঝে আইজপি শিক্ষাবৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-সহ প্লেসের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রায় তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ে ফুটবল ডেভেলপমেন্টের করণীয় প্রথম সাধারণ সভা 

মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

তীব্র শীতে কালীগঞ্জে অসহায়ের মাঝে কম্বল বিতরণ করলেন নির্বাহী অফিসার জহির ইমাম

অস্ট্রেলিয়া আ.লীগের সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য আটক, ৫৫ সেট মোবাইল ফোন উদ্ধার

যশোর জেলা ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ফেনসিডিল, ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ২

পুলিশের ভুয়া অতিরিক্ত আইজিপি আটক

যশোরের অভয়নগরে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন