বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বন্যহাতি’র পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি( কাকন সরকার) : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা নামে ৬৫ বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে বন্যহাতির দল। ২৯ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেন বরে করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত. রঙ্গু শেখ এর স্ত্রী। এই বিষয়টি নিশ্চিত করেন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

স্থানীয় সূূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে ২৮ মে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে।

এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতি উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী আরো জানান, রাতভর বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ