বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক সম্রাট বাবুল মিয়ার বাড়িতে সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্রসহ মাদক সমাজ্ঞী মোছাঃ কাকলি আক্তার (৩৪) ও মোছাঃ কাকন আক্তার (২৮) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক সমাঞ্জী মোছাঃ কাকলি আক্তার শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক সম্রাট বাবুল মিয়ার স্ত্রী ও তার শালিকা মোছাঃ কাকন আক্তার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ইজারাপাড়া এলাকার কাবিল শেখ এর মেয়ে।

৩০ অক্টোবর বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক সম্রাট বাবুল মিয়ার বসতবাড়িতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক সমাঞ্জী মোছাঃ কাকলি আক্তার ও মোছাঃ কাকন আক্তারকে আটক করা হয়। পরে তাদের বসতবাড়ি তল্লাশী চালিয়ে ২৮ গ্রাম হেরোইন, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১ বোতল বিদেশি মদ, ২ ক্যান বিয়ার, মাদক বিক্রিয় টাকা ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে অভিযানের সময় মাদক সম্রাট মোঃ বাবুল মিয়া পালিয়ে যায় এবং তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মোছাঃ কাকলি আক্তার ও মোছাঃ কাকন আক্তারকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সেনা সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সরেজমিন তদন্তের আহ্বান 

‘আমাদের দেশের রক্তে বিষ প্রয়োগ’, অবৈধ অভিবাসীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প

মুল্য বৃদ্ধি ও তালিকা টানিয়ে না রাখায় আমতলীতে ভ্রাম্যমান আদলতের জরিমানা

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ইরানে ইসরায়েলি হামলায় নিহত

সীতাকুণ্ডে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ, খেলাপী ঋণ আদায় ও আমানত সংগ্রহ অনুষ্ঠান

ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার মিজান

কালীগঞ্জে চিকিৎসা সহায়তা দেওয়ার নামে অর্থ আত্বসাৎ, ভুক্তভোগীর অভিযোগ প্রত্যাহার 

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কম্বল বিতরণ