বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার মিজান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলার আসামি মিজানুর রহমান (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মিজানুর রহমান শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে এবং শেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

২৩ অক্টোবর মধ্যরাতে রাতে শেরপুর সদর থানাধীন খাসপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করে ১৪, সিপিসি-১, জামালপুর। র‌্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট ২০২৪ খ্রি : শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলের উপর বিকাল অনুমান ৪ টার দিকে কতিপয় দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে সবুজ মিয়া (১৮) নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গত ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন।

আটক মিজানুর রহমানকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানায় র‌্যাব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের জয়

গ্রিন এণ্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

অসুস্থ বাবার জমি ‘হেবা (উপহার)’ দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন

বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় দিরাইয়ে রাজাকার পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাণীনগরে দ্বন্দ্বে মাথার চুল হারালো রোজিনা

ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম সীমিত আকারে চালু

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

ক্ষেতলালে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত 

চট্টগ্রামে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন